
স্পোর্টস ডেস্ক: আবুধাবিতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে আজ সন্ধ্যায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
প্রথম ওয়ানডেতে আফগানিস্তানগের কাছে ৫ উইকেটের হারে সিরিজে ১-০ তে পিছিয়ে আছে বাংলাদেশ।
এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ২০ ম্যাচ খেলে ১১টিতে জিতেছে বাংলাদেশ। বাকী ৯ টিতে জিতেছে আফগানিস্তান।